সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনমুলক কর্মসূচী পালন

WP Import ০৪ অক্টোবর ২০২৫ ১১:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৪ অক্টোবর ২০২৫ ১১:২২ অপরাহ্ন
নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনমুলক কর্মসূচী পালন
নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনমুলক কর্মসূচী পালন

সংবাদ বিজ্ঞপ্তি:


শনিবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সারা মাসব্যাপী সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক কর্মসূচীর অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা, রাজশাহী জেলা শাখার আয়োজনে ট্রাফিক পুলিশের সাথে যৌথভাবে ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয় এবং পাশাপাশি পথসভাও করা হয়। পথসভায় বক্তারা সমাজে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার জন্য সকলকে আহবান জানান।

নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা প্রকৌ: জিয়াউদ্দীন আহমেদ (জিয়া)। আরও অংশগ্রহণ করেন সংগঠনের সহ-সাধারন সম্পাদক সাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য- সবুজ আলী, আজমিরা আখতার পাপিয়া, সদস্য- সাগর, সাহান, মাহি, মেরিনা, মিজান, ইসতিয়াক প্রমুখ।