সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাঘায় পদ্মার চরে নিজের উদ্দ্যোগে ছাত্র নেতার রাস্তা সংস্কার

WP Import ০৪ অক্টোবর ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৪ অক্টোবর ২০২৫ ০৮:৫৩ অপরাহ্ন
বাঘায় পদ্মার চরে নিজের উদ্দ্যোগে ছাত্র নেতার রাস্তা সংস্কার
বাঘায় পদ্মার চরে নিজের উদ্দ্যোগে ছাত্র নেতার রাস্তা সংস্কার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় পদ্মার চরে জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার ভাঙ্গা রাস্তা সংস্কার করে দেন। শনিবার (৪ অক্টোবর) সকালে নিজের উদ্দ্যোগে বালু ও ইটের খোয়া দিয়ে সংস্কার করে দেন।

জানা গেছে, এ বছর বন্যার কারনে উপজেলার পদ্মার মধ্যে চাকরাজাপুর ইউনিয়নের একমাত্র পাকা রাস্তাটি ভেঙ্গে যায়। এতে চরের মানুষ চরম দূর্ভোগে পড়ে। এই রাস্তা দিয়ে উপজেলা সদর থেকে অনেক মানুষ চকরাজাপুরে যাতায়াত করে। রাস্তা ভেঙ্গে যাওয়ায় চলাচলে মানুষ ভোগান্তি পড়ে।

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, চরের মানুষের ভোগান্তি দেখে জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন শামিম সরকার রাস্তা সংস্কার করে দেন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার বলেন, কিছুদিন থেকে চরের মানুষ এ রাস্তার জন্য দূর্ভোগের মধ্যে যাতায়াত করে। এ দূর্ভোগ দেখে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের নির্দেশে রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়েছে।

রাস্তা সংস্কারের সময় উপস্থিত ছিলেন চকরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা খামারু, সাধারণ সম্পাদক জগলু সিকদার, যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, পলাশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদল নেতা সাগর শিকদার প্রমুখ।