নিজ উদ্যোগে এক কিলোমিটার রাস্তা সংস্কার করলেন আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিবেদক:
পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার দক্ষিণ কাজিরপাড়া গ্রামের চলাচলের একমাত্র রাস্তাটি কাদাপানিতে ডুবে থাকতো। দীর্ঘ এক কিলোমিটার রাস্তা নিজ অর্থায়নে সংস্কার করে দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজশাহী-৫ (পুঠিয়া -দুর্গাপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তার।
শনিবার (৪ অক্টোবর) রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হয়। সংস্কারের আগে রাস্তাটি চলাচলে অনুপযোগী ছিল। কাঁদা মাড়িয়ে কষ্ট করে মানুষ যাতায়াত করত। রাস্তাটি সরকারি উদ্যোগে কখনও নির্মাণ হয়নি। জনদুর্ভোগ লাগবে আব্দুস সাত্তার নিজের অর্থায়নে কিছুদিন আগে প্রায় দশ ট্রলি ইট ও রাবিশ দিয়েছিলেন। বৃষ্টিতে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হলে তিনি আবারও ইট বিছিয়ে চলাচলের উপযোগী করে দিয়েছেন। যানবাহন চলাচলের সুযোগ হওয়াতে খুশি হয়েছে গ্রামবাসী।
কাজিরপাড়া এলাকার বাসিন্দা মুসলেম আলী জানান, আমাদের এই গ্রামের প্রায় ১ হাজার মানুষের চলাচলের একটিমাত্র রাস্তা। সর্বদা কাদাপানিতে ডুবে থাকতো। আব্দুস সাত্তার নিজ উদ্যোগে এর আগেও ইট, রাবিশ দিয়েছিলেন এই রাস্তায়। এখন আবার দিচ্ছেন তার সংস্কারের ফলে রাস্তাটি দিয়ে চলাচল করতে পারছি।
মাহবুবুল ইসলাম জানান, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। সাত্তার সাহেব এই এলাকায় এসে রাস্তাটি দেখেন। সে সময় আমাদের সমস্যার কথা তাকে বলেছিলেন। আমাদের কষ্টের লাঘব করতে তার অনুদানে এলাকার রাস্তাটি সংস্কার হয়। নতুন করে তিনি আবারও সংস্কার করে দিচ্ছেন। এমন মানুষকেই আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।
এ বিষয়ে আব্দুস সাত্তার বলেন, মানুষের চলাচলের জন্য রাস্তাঘাটগুলো আমি প্রায় ২০-২৫ বছর আগে থেকেই সংস্কার করে আসছি। আমার এলাকাও এগুলো করেছি। এলাকার সাধারণ মানুষের কল্যাণে তাদের চলাচলের সুবিধার্থে রাস্তাগুলো সংস্কার করে দেয়। এই রাস্তাটি পানিতে তলিয়ে গিয়েছিল। আমি ইট ও রাবিশ দিয়ে চলাচলের উপযোগি করে দিয়েছিলাম। অতি বৃষ্টির ফলে কিছু কিছু জায়গা নষ্ট হওয়াতে আবারও সংস্কার করে দিচ্ছি। যদি আমাকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ দেন তাহলে রাস্তাঘাটগুলো পাকা করে দেওয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা থাকবে আমারা।