সোমবার, আগস্ট ২৪, ২০২৬

দেলওয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চন্দন সেভেন স্টার চ্যাম্পিয়ন

WP Import ০৩ অক্টোবর ২০২৫ ১১:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ অক্টোবর ২০২৫ ১১:৩৫ অপরাহ্ন
দেলওয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চন্দন সেভেন স্টার চ্যাম্পিয়ন
দেলওয়ার হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চন্দন সেভেন স্টার চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে দেলওয়ার হোসেন স্মৃতি ১১ নম্বর ওয়ার্ড পা গোলি ফুটবল টুর্নামেন্টে চন্দন সেভেন স্টার ১-০ গোলে ফ্রেন্ড ফরএভার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবার) বিকেলে মহানগরীর কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ মাঠে দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চল্লিশ মিনিটের খেলা অমিমাংসিত হলে পরে খেলা ট্রাইবেকারে গড়ায়। খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে উপস্থিত অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসকো রাজশাহীর নির্বাহী পরিচালক আবু হায়াত মো. রহমতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা ও দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের সভাপতি সারওয়ার হোসেন খোকন, রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত ও সংঘের উপদেষ্টা কমিটির আহ্বায়ক প্রফেসর জসিম উদ্দিন সরদার, ক্রীড়া সংগঠক হাসিবুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক গুলজার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ডিকেন।