সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাঘায় খুরচায় কাঁচা মরিচ প্রতিকেজি ৩২০ টাকা

WP Import ০৩ অক্টোবর ২০২৫ ১১:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ অক্টোবর ২০২৫ ১১:১৬ অপরাহ্ন
বাঘায় খুরচায় কাঁচা মরিচ প্রতিকেজি ৩২০ টাকা
বাঘায় খুরচায় কাঁচা মরিচ প্রতিকেজি ৩২০ টাকা

বাঘা প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় খুরচা হিসেবে প্রতিকেজি কাঁচা মরিচ ৩২০ টাকা দরে বিক্রি হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে আড়ানী বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ এ দামে বিক্রি হয়।
মরিচ চাষিদের সাথে কথা বলে জানা যায়, আবহাওয়া অনুকূলে না থাকায় মরিচ চাষ ভাল হয়নি। চাষিরা হাজার হাজার টাকা খরচ করে স্বাবলন্বী হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে অধিকাংশ জমির মরিচ গোড়া পচে গাছ মরে যাচ্ছে। দাম বেশি হলেও খরচের টাকা উঠছে না।
গত মৌসুমে এ সময় প্রতিদিন আড়ানী বাজারের তালতলা মোড়ে আটশো মণ থেকে এক হাজার মণ মরিচ আমদানি হতো। এবার তা নেই। যারা আবাদ করেছিল অতিরিক্ত খরা ও পরে অতিরিক্ত বৃষ্টির কারণে মরিচ চাষ ভাল হয়নি।

এ বিষয়ে আড়ানী বাজারের সবজি ব্যবসায়ী বাবু হোসেন বলেন, বর্তমানে এই এলাকায় মরিচ পাওয়া যাচ্ছে না। তাহেরপুর, শিবপুর, ঝলমলিয়াসহ বিভিন্ন স্থান থেকে মরিচ কিনে নিয়ে এসে বিক্রি করছি। মোকামে দাম বেশি তাই বেশি দামে বিক্রি করছি।

এ বিষয়ে আড়ানী জোতরঘু গ্রামের মরিচ ক্রেতা শফিকুল ইসলাম বলেন, বাড়ির গৃহিণী হাট থেকে কাঁচা মরিচ কিনতে বলে। দেখি ৩২০ টাকা দরে প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে। উপায় নেই ৮০ টাকা দিয়ে ২৫০ গ্রাম মরিচ ক্রয় করলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, পদ্মা নদীর শাখা বড়াল নদীর ধারে হওয়ায় মরিচ আবাদ ভাল হয়। মরিচে ছত্রাক জনিত কীটনাশক ¯েপ্র করার পরামর্শ দেয়া হচ্ছে। উপজেলায় প্রায় ৯০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।