সোমবার, আগস্ট ২৪, ২০২৬

কেশরহাটে গ্রামবাসীর সহযোগিতায় চোলায়মদ উদ্ধার

WP Import ০৩ অক্টোবর ২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০৩ অক্টোবর ২০২৫ ০৮:৪৭ অপরাহ্ন
কেশরহাটে গ্রামবাসীর সহযোগিতায় চোলায়মদ উদ্ধার
কেশরহাটে গ্রামবাসীর সহযোগিতায় চোলায়মদ উদ্ধার

Oplus_131072

কেশরহাট প্রতিনিধি :


মোহনপুরের কেশরহাট পৌর এলাকার হরিদাগাছি মহল্লার জেকের আলীর বাড়িতে গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে চোলায় মদসহ উৎপাদন সামগ্রী উদ্ধার করেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালিত হয়। জেকের গ্রামের মৃত আনসার আলীর ছেলে এবং দীর্ঘ দিনের পুরাতন মাদক ব্যবসায়ি।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, কেশরহাট পৌর এলাকা মাদকমুক্ত করার লক্ষ্যে অনেক অভিযান, সভা সেমিনার করা হয়েছে। অনেক এ পেশা ছেড়ে পুনর্বাসিত হয়েছেন। তবে জেকের আলী প্রায় ২৫ বছর ধরে এ ব্যবসা চালিয়ে আসছে। অসংখ্যবার সে র‌্যাব, পুলিশের অভিযানে গ্রেফতার হয়ে সে জেল খেটেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে অসংখ্য মামলা হয়েছে। গ্রামবাসী এবং পুলিশ প্রশাসন পুনর্বাসনের লক্ষ্যে অর্থনৈতিক সহযোগিতা করলেও মাদক উৎপাদন এবং উৎপাদন বন্ধ করেনি সে।

এলাকাবাসীর আরো অভিযোগ করেন এক জেকের আলীর মাদক ব্যবসার কারণেই শতশত উঠতি বয়সীরা মাদকে আসক্ত হচ্ছে। এজন্য জেকের আলীর বিরুদ্ধে প্রশাসনকে আরো তৎপর হওয়ার আহব্বান জানান।
জানতে চাইলে মোহনপুর থানার এসআই নুরুল হক বলেন, এলাকাবাসির তথ্যের ভিত্তিতে আমরা আমরা অভিযান চালিয়ে চোলায় মদসহ তৈরির সরঞ্জাম উদ্ধার করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেকের আলী পালিয়ে যায়। এ ঘটনায় থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হবে।
এছাড়াও তিনি আরো বলেন, জেকের আলী থানা ও জেলা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার বিরুদ্ধে ২২টি মাদক মামলা দায়ের হয়েছে।