সোমবার, আগস্ট ২৪, ২০২৬

তানোরে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

WP Import ০২ অক্টোবর ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০২ অক্টোবর ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন
তানোরে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব
তানোরে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

তানোর প্রতিনিধি :


প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে রাজশাহীর তানোরে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫৮টি পূজামন্ডপের প্রতিমা শিব নদীর ঘাটে ও বিভিন্ন এলাকার পুকুরে দেওয়া হয়।

এসময় উলুধ্বনি, ঢাকের বাদ্য, কাসর ঘন্টা আর ধুপ-ধোঁয়ার আরতিতে সেখানে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হয়। এরআগে কামারগাঁ বাজার মন্দির চত্বরে দুর্গার চরণে সিঁদুর ছোঁয়ানো ও হিন্দু নারীদের মধ্যে সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়। কামারগাঁ বাজার পূজা উদযাপন পরিষদ ওই সিঁদুর খেলার আয়োজন করে।
এদিকে প্রতিমা বিসর্জন উপলক্ষে কামারগাঁ ও আশপাশের এলাকায় হিন্দু পূণ্যার্থী ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল লোকের সমাগম হয়। বিসর্জনের নিরাপত্তায় পুলিশ, আনছার সদস্যদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নিজস্ব ভলান্টিয়াররাও দায়িত্ব পালন করেন।

এবিষয়ে তানোর উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি শ্যাম দত্ত বলেন, গত বছরের চেয়ে এবারে ৯টি পূজা বেশি। এবার দুর্গাপূজা ছিল অনেক চ্যালেঞ্জিং। দুর্গাপূজা শুরুর আগেই অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। কিন্তু এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণ ও শান্তি পূর্ণভাবে উদযাপিত হয়েছে। শারদীয় দুর্গা উৎসবে সহযোগিতা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলের নেতা-কর্মিরা।
তাই নির্ভিঘেœ পুজা বির্সজন করতে পেরে আমরা খুশি। উল্লেখ্য, পুরো তানোর উপজেলাজুড়ে এবার ৫৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে।