সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নিসচা’র দূর্ঘটনা রোধে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনমূলক লিফলেট বিতরণ

WP Import ০২ অক্টোবর ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০২ অক্টোবর ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ন
নিসচা’র দূর্ঘটনা রোধে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনমূলক লিফলেট বিতরণ
নিসচা’র দূর্ঘটনা রোধে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনমূলক লিফলেট বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি:


২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ ঊপলক্ষে সারা মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচী অংশ হিসাবে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামুলক ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়

বৃহস্পতিবার (২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা),রাজশাহী জেলা শাখার উদ্যেগে রাজশাহী মহানগরীর লক্ষীপুর মোড়ে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক ট্রাফিক ক্যাম্পেইন ও সচেতনমূলক লিফলেট বিতরন করা হয়। নিসচা’র সড়ক যোদ্ধাসহ ট্রাফিক পুলিশগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহ্সান টিটু-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা প্রকৌ. জিয়াউদ্দীন আহমেদ, সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ, সহ-সাধারন সম্পাদক সাবান আলী দিলীপ, সাংগঠনিক সম্পাদক ডা: আমানুল্লাহ বিন আখতার আবিদ, কার্যনির্বাহী সদস্য সবুজ আলী ,আজমিরা আক্তার পাপিয়া ,সদস্য- ডা: আরিফ হোসেন , শাহান,ইসতিয়াক,মিজান,সাগর,আঁখিমনি,মেরিনা,মাহি প্রমুখ।

বক্তারা সকলে রাজশাহী মহানগরীতে যানজট ও সড়ক দুর্ঘটনামুক্ত করতে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করা,গুরুত্বপূর্ণ স্থানে অভিজ্ঞ ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করা এবং ফুটপাথ জনগনের চলাচলের জন্য উপযোগী করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী করেন।