সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাঘায় ৪৬ পূজা বিসর্জন

WP Import ০২ অক্টোবর ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০২ অক্টোবর ২০২৫ ০৮:৪১ অপরাহ্ন
বাঘায় ৪৬ পূজা বিসর্জন
বাঘায় ৪৬ পূজা বিসর্জন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় ৪৬টি পূজা মন্ডপ বিসর্জন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এই পূজা মন্ডপ বিসর্জন দেয়া হয়।
জানা গেছে, এলাকা ভিক্তিক পূজা বিসর্জন দেয়া হয়। কেউ পদ্মা নদীতে, কেউ বড়াল নদীতে, কোন স্থানে বিলে আবার কেউ পকুরে পূজা বিসর্জন দিয়েছেন। তবে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই উৎসবে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্য ধর্মের মানুষ বিসর্জন দেখতে আসে হাজারো নারী পুরুষ ও শিশুরা।

উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি অসিত কুমার বাকু পান্ডে ও সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহা বলেন, উপজেলায় দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে কঠোর নিরাপত্তার মধ্যে সুন্দরভাবে পূজা বিসর্জনের কাজ শেষ করা হয়েছে।
বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, পূজা মন্ডপ ও বিসর্জনের সময় নিরাপত্তার ব্যবস্থা নেয়া ছিল। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।