সোমবার, আগস্ট ২৪, ২০২৬

এনসিপি রাজশাহী বিভাগের সম্পাদক হলেন ইমরান ইমন

WP Import ০১ অক্টোবর ২০২৫ ১১:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০১ অক্টোবর ২০২৫ ১১:৪৪ অপরাহ্ন
এনসিপি রাজশাহী বিভাগের সম্পাদক হলেন ইমরান ইমন
এনসিপি রাজশাহী বিভাগের সম্পাদক হলেন ইমরান ইমন

নিজস্ব প্রতিবেদক:


জাতীয় নাগরিক পার্টি রাজশাহী বিভাগের সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরান ইমন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীসহ ১০টি বিভাগের নব-নির্বাচিত সম্পাদকের নাম ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে ড. আতিক মুজাহিদ, সিলেট বিভাগের এহতেশাম হক, ময়মনসিংহ বিভাগের আশেকিন আলম, ঢাকা বিভাগের সাইফুল্লাহ হায়দার, ফরিদপুর বিভাগের নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগে এস. এম সুজা উদ্দীন, কুমিল্লা বিভাগের আতাউল্লাহ, খুলনা বিভাগের ফরিদুল হক, বরিশাল বিভাগের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সকলকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদানের পাশাপাশি, আগামী ১ মাসের মধ্যে এ সম্পাদকবৃন্দকে সকল জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।