সোমবার, আগস্ট ২৪, ২০২৬

রাজশাহীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি

WP Import ০১ অক্টোবর ২০২৫ ১১:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০১ অক্টোবর ২০২৫ ১১:২৭ অপরাহ্ন
রাজশাহীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি
রাজশাহীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা ও বিভিন্ন পূজামণ্ডপ টহল দিচ্ছে।
রাজশাহী ১ বিজিবি’র অধিনায়ক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর থেকে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তের ৮ কিলোমিটার এবং ব্যাটালিয়ন সদর থেকে ২ কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা এবং এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজামণ্ডপ এলাকায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে লক্ষ্যে বিজিবি টহল দল নিয়মিত টহল কার্য পরিচালনা করছে।

এছাড়াও সেক্টর কমান্ডার কর্ণেল ইমরান ইবনে এ রউফ এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক কর্তৃক পূজামণ্ডপ পরিদর্শন করেন। তারা পূজা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পূজা উদযাপনের ক্ষেত্রে সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। নির্বিঘ্নে পূজা উদযাপনের ক্ষেত্রে বিজিবির পক্ষ হতে সার্বক্ষণিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের বিষয়ে পূজা উদযাপন কমিটিকে আশ্বস্থ করেন।