সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাগমারায় মাছ ধরার সময় বজ্রপাতে নিহত ১

WP Import ০১ অক্টোবর ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০১ অক্টোবর ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ন

বাগমারা প্রতিনিধি:


বাগমারা উপজেলায় খালে মাছ ধরার সময় বজ্রপাতে ফজেল আলী (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটে। নিহত ফজেল আলী বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি মহল্লার হোসেন আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকালে ফজেল আলী স্থানীয় তইরা জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান। এ সময় টিপটিপ বৃষ্টি পড়ছিল। সকাল ৭টার দিকে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আইনিপ্রক্রিয়া শেষে শেষে পরিবারের সদস্যরা লাশ দাফন শেষ করেছেন।