সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ঢাকা থেকে অপহৃত গার্মেন্টস কর্মীকে নওগাঁ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

WP Import ০১ অক্টোবর ২০২৫ ০২:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০১ অক্টোবর ২০২৫ ০২:৪৭ অপরাহ্ন
ঢাকা থেকে অপহৃত গার্মেন্টস কর্মীকে নওগাঁ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
ঢাকা থেকে অপহৃত গার্মেন্টস কর্মীকে নওগাঁ থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল বুধবার (১ অক্টোবর) রাত ৩০ মিনিটে নওগাঁর মান্দা থানার চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ঢাকা থেকে অপহৃত গার্মেন্টস কর্মিকে উদ্ধার এবং অপহরণকারিকে গ্রেফতার করেছে। অপহরণকারীর মূলহোতা অমিত হাসান পলাশ (২২) নওগাঁর নিয়ামতপুর থানার কামালপুরের হাবিলের ছেলে। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিখোঁজ ভিকটিম ও ১নং বিবাদী পলাশ ঢাকার শাহ্আলী থানার একটি গার্মেন্টসে চাকরি করে। ১নং বিবাদী ভিকটিমকে নানাভাবে বিভিন্ন প্রলোভন সহ কু-প্রস্তাব দিত। এ সকল কু-প্রস্তাবে ভিকটিম রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পলাশ মেয়েটির ক্ষতি করার পায়তারা করতে থাকে।

এপ্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ টার দিকে ভিকটিম কাজ শেষ করে বাসায় আসার জন্য রিক্সার অপেক্ষায় শাহ্আলী থানার নবাবেরবাগ এলাকাস্থ গার্মেন্টসের সামনে পাঁকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকাবস্থায় ১নং বিবাদী অন্যান্য বিবাদীগণের সহায়তায় বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলাইয়া ভিকটিমকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে নিয়ে যায়। পরবর্তীতে শাহ্ আলী থানায় ভিকটিমের মাতা বাদী হয়ে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে উক্ত আসামীদেরকে গ্রেফতার ও নিখোঁজ ভিকটিম’কে উদ্ধারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল বুধবার (১ অক্টোবর) রাক অনুমান ৩০ মিনিটে নওগাঁর মান্দা থানার চক গোপাল ফকিরপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মূলহোতা পলাশ‘কে গ্রেফতার এবং অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
আসামি ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।