সোমবার, আগস্ট ২৪, ২০২৬

দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোন কথা নেই: মিনু

WP Import ০১ অক্টোবর ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০১ অক্টোবর ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ন
দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোন কথা নেই: মিনু
দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোন কথা নেই: মিনু

নিজস্ব প্রতিবেদক:


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক একটি দেশ। এই দেশে সকল মানুষের অধিকার সমান। এখানে সংখ্যা লঘু ও সংখ্যা গুরু বলে কোন কথা নেই। এজন্য সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তারা ধর্মীয় উৎসবসহ সকল সংস্কৃতি অনুষ্ঠান পালন করতে পারে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সাথে কুশল বিনিময় করেন এই কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, পতিত সরকারের আমলে দেশের মানুষ কেউ ভাল ছিল না। তারা প্রাণভরে হাসতে পারতো না। মন খুলে কথা বলতে পারতো না। সেইসাথে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় উৎসব ও আনন্দের সাথে ধর্মীয় উৎসব পালন করতে পারতো না। সর্বদা তারা আতঙ্কে থাকত বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিৎ করা হবে। হিন্দু সম্প্রদায় যেন নির্বিঘ্নে তাদের পূজা শেষ করতে পারেন সেজন্য দলীয় নেতৃবৃন্দদের সহযোগিতা এবং আইন শৃংখলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান জানান তিনি।

নগরীর হনুমানজির আখরা মন্দির থেকে তিনি পুজা মণ্ডপ পরির্দশন শুরু করেন। পর্যায়ক্রমে তিনি বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের জনগণের সাখে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মণ্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা ও বিএনপি নেতা রিপনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন ও কল্যাণ ফ্রন্টের অন্যান্য নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের সাধারণ জনগণ।