সোমবার, আগস্ট ২৪, ২০২৬

সেপ্টেম্বর মাসে ৯ নারী ও শিশু নির্যাতিত

WP Import ০১ অক্টোবর ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০১ অক্টোবর ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:


সেপ্টেম্বর মাসে ৯ নারী ও শিশু নির্যাতিত হয়েছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি এই তথ্য প্রকাশ করেছে।

সেপ্টেমবর মাসে অমানবিক কিছূ ঘটে যাওয়া ঘটনার চিত্র – পুঠিয়া উপজেলার বানেশ^র এলাকায় মুক্তার বেপারী নামে এক শিশুর আতœহত্যা, নজমুল হক বালিকা বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ অত্র বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে,পুঠিয়া পৌরসভায় মাদ্রাসা শিক্ষক কর্তৃক (৯) বছর বয়সী এক শিশু বলাৎকারের শিকার , নগরীর শাহমখদুম থানার হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী (১৫) কে অপহরণের অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে, গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে মারজান বেগম (৬২) নামে এক নারী খুন, গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ,তানোরে যৌতুকের দাবিতে এক নারী কে নির্যাতনে অভিযোগ উঠেছে উনার স্বামীর বিরুদ্ধে, নগরীর বোয়ালিয়া থানাধীন কুমার পাড়া মোড়ে এক নারী (২২) গনধর্ষনের শিকার হয়েছে,মোহনপুর উপজেলার রায়ঘাট ইউনিয়নের খোলাগাছি গ্রামে শাহিনারা বেগম (৪০) নামে এক নারীর আত্মহত্যা ,ঘটনাগুলো সকলের জন্য উদ্বেগজনক। লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক।

রাজশাহী অঞ্চলে নারী – শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানান।