সনাক, রাজশাহী’র উদ্যোগে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন

সংবাদ বিজ্ঞপ্তি:
নাগরিক অংশগ্রহণের মাধ্যমে মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সেবার মানোন্নয়নের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র উদ্যোগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সেবাগ্রহীতাদের সমন্বয়ে ১২ সদস্য বিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন করা হয়েছে। সনাক, রাজশাহী’র শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আলিমা খাতুন লিমা’র সভাপতিত্বে গঠন সভাটি সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গঠিত এসিজিতে সমন্বয়ক হিসেবে কৃষ্ণা দেবী এবং সহ-সমন্বয়ক হিসেবে রনিকা মারান্ডী ও মোসা: মারুফা আক্তার-কে সর্বসম্মতিক্রমে এক বছরের জন্য নির্বাচিত করা হয়। সভায় আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য অ্যাডভোকেট সামিনা বেগম।
এসিজি হলো কমিউনিটির অংশগ্রহণে প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম পরিবীক্ষণের জন্য গঠিত একটি নাগরিক গ্রুপ। সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের সমন্বয়ে নির্দিষ্ট নীতিমালার আলোকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানভিত্তিক এসিজি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠানের সেবাপ্রদানের ক্ষেত্রে কমিউনিটি পরিবীক্ষণের মাধ্যমে সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে তথ্য সরবরাহে এসিজি’র সদস্যবৃন্দ মুখ্য ভূমিকা পালন করবেন। গঠিত এসিজিতে স্থানীয় সচেতন নাগরিক, সমাজকর্মী, তরুণ শিক্ষার্থী ও আইনজীবীসহ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), রাজশাহী’র এরিয়া কোঅর্ডিনেটর মো: মনিরুল হক।