সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মোহনপুরে এমপি প্রার্থী রায়হানের পূজামণ্ডপ পরিদর্শন

WP Import ০১ অক্টোবর ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০১ অক্টোবর ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ন
মোহনপুরে এমপি প্রার্থী রায়হানের পূজামণ্ডপ পরিদর্শন
মোহনপুরে এমপি প্রার্থী রায়হানের পূজামণ্ডপ পরিদর্শন

কেশরহাট প্রতিনিধি:


মোহনপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পবা-মোহনপুর আসনের এমপি পদপ্রার্থী রায়হানুল আলম রায়হান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহনপুর সদর কেন্দ্রীয় মন্দির ও বিদ্যাধরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন তিনি।

মন্দির পরিদর্শনকালে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব ) জোবাইদা সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আর কে রতন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে, পি আর পদ্ধতি বাতিলের দাবিতে ও ৩১ দফা বাস্তবায়নে আগামী ৬ অক্টোবর মোহনপুর উপজেলা সদরে লিফলেট বিতরণ ও গণসংযোগ সফল করার লক্ষ্যে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য আবু হেনা কামারুজ্জামান, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ও নয়ন শাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলম সরদার, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ইসহাক আলী, কেশরহাট পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি বজরুল রশিদ, ছাত্রদলের নেতা গোলাম মুর্তজা মুন প্রমূখ।