সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাঘায় বিএনপি নেতার পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

WP Import ০১ অক্টোবর ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ০১ অক্টোবর ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ন
বাঘায় বিএনপি নেতার পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান
বাঘায় বিএনপি নেতার পূজা মণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় বিএনপি নেতার পূজা মণ্ডপ পরিদর্শন করে অনুদান প্রদান করেন। বিএনপির নেতারা নিজস্ব তহবিল থেকে পূজা মণ্ডপের দায়িত্বপ্রাপ্তদের হাতে এই অনদান প্রদান করেন।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তারা পূজা মণ্ডপ পরিদর্শন করে অনুদান প্রদান করে প্রার্থনা চাচ্ছেন।

জানা গেছে, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান খান মানিক, মালয়েশিয়া মালাক্কা যুবদলের সাধারণ সম্পাদক ও কুয়ালালামপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম বিলাতের পক্ষে উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্বপন সরকার, আমেরিকা প্রভাসী আমিনুল ইসলাম মিঠুর পিতা অপসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল আহমেদ, জেলা যুবদলের সাবেক আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল নিজ নিজ নেতাকর্মীদের দুইদিন ব্যাপি পূজা মণ্ডপ পরিদর্শন করে অনুদান প্রদান করে প্রার্থনা চাচ্ছেন।

এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে বলেন, বিএনপির নেতারা ম-পে এসে আর্থিক সহায়তা দিচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থনাও চাচ্ছেন।