সোমবার, আগস্ট ২৪, ২০২৬

দুর্গাপুরে মাসিক সাধারণ সভা আনুষ্ঠিত

WP Import ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন
দুর্গাপুরে মাসিক সাধারণ সভা আনুষ্ঠিত
দুর্গাপুরে মাসিক সাধারণ সভা আনুষ্ঠিত

দুর্গাপুর প্রতিনিধি :


রাজশাহী দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন ।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয়-করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন ও পাচার রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সর্বজনীন জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতামূলক আলোচনা হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো: রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী মাসুক-ই মোহাম্মদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, থানার অফিসার ইনচার্জ মো: আতিকুল ইসলাম, দুর্গাপুর সেনাবাহিনী ক্যাম্পের সার্জেন্ট মো: ইকবাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, আনছার ভিডিপি কর্মকর্তা ও ইউপি প্রশাসক সেলিনা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াসিন আলী, দারিদ্র বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মো: মেহেদী হাসান, পৌরসভার সহকারী প্রকৌশলী (অ.দা.) মো: শাহাবুল হক, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

এদিকে, দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে সার্বিক পরিস্থিতি-পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন দলের রাজনৈতিক ব্যাক্তিবর্গ, দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।