সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাঘায় মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত

WP Import ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪১ অপরাহ্ন
বাঘায় মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত
বাঘায় মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহীর বাঘায় মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুক্তিযোদ্ধার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি।

সাংবাদিক আক্তার রহমানের সঞ্চালানায় বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আবদুল লতিফ মিঞা, সদস্য আমানুল হক আমান প্রমুখ।

জানা গেছে, ২০১৭ সালের ১৭ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জহুরুল হক স্বাক্ষরিত এক পত্রে উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ৪ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেনের স্বাক্ষরিত পত্রে বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন। এই কমিটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ২২ সেপ্টেম্বর আনুষ্টানিকভাবে দায়িত্ব অর্পণ করেন।

উল্লেখ্য, ৭ সদস্য কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব, আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা তমিজুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী। #