বাঘায় লোকালয়ে দলছুট ‘ রেসাস বানর’

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় লোকালয়ে দলছুট ‘রেসাস বানর’ দেখা গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার চত্বরের উৎসুক জনতাকে বানর দেখার জন্য ভিড় করতে দেখা গেছে।
এ বিষয়ে কলেজ ছাত্র শান্ত ইসলাম বলেন, বানরটি উপজেলা চত্বরের মধ্যে কখনো প্রাচীরের উপর আবার কখনো নীচে নেমে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে।
রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবীর বলেন, এটি ‘রেসাস বানর’ তাদের আবাসিক স্থল ছিল টাঙ্গাইলের মধুপুর ভায়াল বনে। বন খন্ড খন্ড হওয়ার কারনে দলছুট হয়ে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। নিজ এলাকা ছেড়ে এখানে সেখানে ছুটছে খাবারের সন্ধানে। বানর বিশেষ করে পাথরবাহী ট্রাক কিংবা অন্য কোন উপায়ে লোকালয়ে যাচ্ছে।
এদের বিরক্ত না করে খাবার দিয়ে সহযোগিতা করা প্রয়োজন।
রেসাস প্রজাতির বানরের রঙ ধুলো বাদামী থেকে লালচে গোলাপী রঙের হয়, মুখে কম পশম থাকে। পাঁজরের রঙ মুখের মতো মাঝারি, লেজের উচ্চতা ২০৭.৬ থেকে ২২৮.৯ মিমি হয়ে থাকে।