সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বরেন্দ্র অঞ্চলে টেকসই ধান উৎপাদন বিষয়ক কর্মশালা

WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে টেকসই ধান উৎপাদন অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং ব্যবহার করে পানি সেন্সর সেচ এবং কম কার্বনযুক্ত ধান চাষের পাইলট পরীক্ষার ফলাফল শেয়ারিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ডাসকো ফাউন্ডেশন যৌথ আয়োজনে রাজশাহীর একটি তারকা হোটেলের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তারিকুল আলম। প্রধান অতিথি তারিকুল আলম বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষকরা ধান উৎপাদনে বেশি গুরুত্ব দেন। তাই এ অঞ্চলের কৃষকরা সবসময় পানি নিয়ে চিন্তিত থাকেন। বিএমডিএ কর্তৃপক্ষ এখন কৃষকদের বোঝানোর চেষ্টা করছে কোন ফসলগুলোতে পানি কম লাগে এবং সেই ফসল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। বরেন্দ্র অঞ্চলের কিছু জায়গায় ধান উৎপাদনে নিরুৎসাহিত করা হচ্ছে। যে সব জায়গায় পানির সংকট বেশি, সেখানে অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতির মাধ্যমে ধান উৎপাদন করা গেলে এ প্রযুক্তি কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে। এই প্রযুক্তি ব্যবহার করলে পানির ব্যবহার উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে। একই সঙ্গে উৎপাদন খরচ হ্রাসের পাশাপাশি মিথেন গ্যাস নির্গমন কমে গিয়ে পরিবেশবান্ধব ধান উৎপাদন সম্ভব হবে। তাই বরেন্দ্র অঞ্চলের কৃষকদের পানির সংকট নিরসনে এ ধরনের উদ্যোগকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও প্রাক্তন প্রোভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান; বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম; এডিবি’র প্রধান অর্থনীতিবিদ ড. তাকাশি ইয়ামানো; ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকরামুল হক। অনুষ্ঠান উপস্থাপনা করেন ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তা ও এডাব্লুডি প্রজেক্টের কো-টিম লিডার আনোয়ারা বেগম।