সোমবার, আগস্ট ২৪, ২০২৬

তানোরে ইউএনও নাঈমা খানের পূজা মণ্ডপ পরিদর্শন

WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪২ অপরাহ্ন
তানোরে ইউএনও নাঈমা খানের পূজা মণ্ডপ পরিদর্শন
তানোরে ইউএনও নাঈমা খানের পূজা মণ্ডপ পরিদর্শন

তানোর পৌর প্রতিনিধি:


রাজশাহী তানোরে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে বিভিন্ন ম-প পরিদর্শন করেছেন উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।
সোমবার (২৯ সেপ্টেম্বর ) সন্ধ্যার পরে তানোর পৌরসভার হরিদেবপুর, পাঁচন্দর ইউপির বিনোতপুর মন্দিরের পূজা মণ্ডপসহ বেশ ক’টি মণ্ডপ পরিদর্শন করেন। এসব পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তানোর থানার এস আই মাসুদ রানা,সহ স্ব স্ব মন্দির কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ।

এ সময় ইউএনও নাঈমা খান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন, পূজা মণ্ডপে আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত সদস্যদের সাথে কথা বলেন তাদের দায়িত্ব পালনে সজাগ থাকার নির্দেশ দেন।

বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, পূজাম-পগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্যে উপজেলা প্রশাসন কর্তৃক সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। আশা করি এ বছর তানোরে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নেই পূজা উদযাপন করতে পারবেন।