বাঘায় পুকুরে বিষ প্রয়োগে মাছ বিধন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ বিধন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতের আঁধারে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে।
জানা গেছে, উপজেলার ধন্দহ গ্রামের আসরাফ আলী দেড় বিঘা জমির পুকুরে রাতের আধারে কে বা কারা বিষ প্রয়োগ করে।
এতে পুকুরে মিনার কার্প, ব্রিগেট কার্প, গ্লাস কার্প, বাটাসহ বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠে। এতে দেড় লক্ষ টাকার ২০ মণ মাছ মারা গেছে। পুকুর মালিক আসরাফ আলী ক্ষতির বিষয়ে নিশ্চিত করে করেন।
এ বিষয়ে বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন, এ বিষয়ে একটি ‘অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষ প্রয়োগকারীদের চিহৃত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।