বাঘায় খাদ্যের দোকানে হামলার অভিযোগে গ্রেফতার ৩ যুবক কারাগারে
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় খাদ্যের দোকানে হামলার অভিযোগে গ্রেফতার ৩ যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, শনিবার বিকেলে বাঘায় ‘ফুড লাভার’ নামে ফাস্ট ফুডের দোকানে খাদ্যের তালিকা দেখতে চায় ৩ যুবক। এ সময় দোকানের মালিক বোরহান উদ্দিন তালিকা দিতে দেরি করে। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এতে চারঘাট উপজেলা ডাকরা গ্রামের প্রিন্স আহম্মেদ (২২), মোহামিনুল ইসলাম নয়ন (১৮), এবং সোনাদহ গ্রামের জনি আহম্মেদ (২০) উত্তেজিত হয়ে মারপিট করে। এতে দোকানদার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেওয়া হয়েছে। পরে স্থানীয়রা ওই ৩ যুবককে আটক করে পুলিশে দিয়েছেন।
এ বিষয়ে বাঘা থানার ওসি আছাদ্দুজ্জামান বলেন, এ ঘটনায় দোকান মালিক বোরহান উদ্দিন বাদি হয়ে ৩ যুবককে আসামি করে মামলা দায়ের করেছেন।