সোমবার, আগস্ট ২৪, ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছপালা কাটার অভিযোগ

WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৬ অপরাহ্ন
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছপালা কাটার অভিযোগ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছপালা কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:


আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তফশিলভুক্ত জমির ফলজ বৃক্ষ ছাড়াও বিভিন্ন গাছপালা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এনিয়ে ভুক্তভোগি জমির মালিক রাজশাহী গভ. সিটি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মো. মজিবুর রহমান রাজশাহী পুলিশ সুপার ও চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানান।

জানা গেছে- চারঘাট থানার মাড়িয়া মৌজার জেএল নং ২২ এরমধ্যে আরএস খং নং-৪৫২, ৪৫৩, আরএস দাগ নং-৭১, ৭২, ৬৮, জমির পরিমান ২৬.৫০ শতাংশ। এই জমি নিয়ে দুই পক্ষের বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে গেল ২২ সেপ্টম্বর রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা জমির কাগজপত্র দেখে এবং বাদি ও কৌশলীর বক্তব্য শুনে তিনি তফশিল বর্ণিত সম্পাত্তিতে প্রতিপক্ষগণের (আবুল কালাম আজাদগং) প্রতি অস্থায়ী অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করেন। যার মেয়াদ ২৯ অক্টোবর ২০২৫ ইং। মেয়াদ শেষ না হওয়ার আগেই প্রতিপক্ষগণ মো. মজিবুর রহমানের তফশিল বর্ণিত সম্পত্তিতে গিয়ে তার ফলজসহ বিভিন্ন গাছপালা কেটে ফেলেন। যার মূল্য অনুমানিক ১০ লাখ টাকা। মজিবুর রহমান এনিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য মাননীয় আদালতের সহযোগিতা কামনা করছেন।

বিষয়টি নিয়ে আবুল কালাম আজাদের মুঠোফোনে কল করা হল তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তবে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ পাঠিয়ে বিষয়টি দেখা হচ্ছে।