সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বাঘায় পদ্মায় বিলিন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি

WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৮ অপরাহ্ন
বাঘায় পদ্মায় বিলিন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি
বাঘায় পদ্মায় বিলিন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি

বাঘা প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় পদ্মায় বিলিন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি। এতে চরের মানুষ পড়েছে মহাবেকায়দায়। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে পানি বাড়ার পর আবারও কমতে শুরু করায় ভাঙছে পদ্মার পাড়।

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর শহিদুল ইসলাম বলেন, পদ্মার পানি বাড়ার পর এক সপ্তাহ আগে থেকে পানি কমতে শুরু করেছে। এ কারনে ব্যাপকভাবে ভাঙ্গন দেখা দিয়েছে। যেভাবে ভাঙছে, এভাবে ভাঙতে থাকলে কালিদাসকালী চরের চিহৃ থাকবে না। এরমধ্যে চকরাজাপুরের নাম থাকলেও কোন চিহৃ নেই। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা এক হাজার ২৬২ জন। পরিবার ছিল চার শতাধিক। এরমধ্যে নদী ভাঙ্গনের কারনে দেড় শতাধিক পরিবার বিভিন্নস্থানে চলে গেছে।

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, কয়েকদিনের ব্যবধানে অনেকের বাড়ি ও আম বাগান নদীগর্ভে বিলিন হয়ে গেছে। অনেকেই হুমকির মধ্যে রয়েছে। তবে এবার যে ভঙনের ডাক তাতে মনে হয় কালিদাসখালীর কোন চিহৃ থাকবেনা।

চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম বলেন, প্রতি বছর ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষ। তবে বর্তমানের ভাঙনের বিষয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, পদ্মার ভাঙ্গনের খবর পেয়েছি। উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।