সোমবার, আগস্ট ২৪, ২০২৬

তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও আলোচনা সভা

WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৩ অপরাহ্ন
তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও আলোচনা সভা
তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও আলোচনা সভা

সংবাদ বিজ্ঞপ্তি:


আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র উদ্যোগে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বিষয়ক এক ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) বরেন্দ্র কলেজের শিক্ষক মিলনায়তনে ওরিয়েন্টেশনে রাজশাহী’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, আইনজীবী, সমাজকর্মী ও ব্যবসায়ীসহ ৪১ জন (নারী-২৫ জন ও পুরুষ- ১৬ জন) অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের তথ্য প্রাপ্তির আবেদনপত্র (ফরম ‘ক’) পূরণ হাতে-কলমে শেখানো হয়। এরপর ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীবৃন্দ রাজশাহীর কয়েকটি সরকারি দপ্তর/প্রতিষ্ঠানে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য চেয়ে ৪০টি আবেদনপত্র জমা দিয়েছেন।

ওরিয়েন্টেশন পরিচালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কোঅর্ডিনেটর মো. মনিরুল হক। তিনি তথ্য অধিকার আইনের উদ্দেশ্য, স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তথ্য প্রদান পদ্ধতি, তথ্য প্রাপ্তির আবেদন, আপীল ও আপীল নিষ্পত্তি, তথ্য কমিশনের গঠন-কাঠামো, কতিপয় তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক নয়, জরিমানা, অভিযোগ দায়ের ও নিষ্পত্তির বিষয়সহ তথ্য অধিকার আইনের বিভিন্ন ধারা-উপধারা নিয়ে বিশদ আলোচনা করেন। সনাক সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস। তিনি তথ্য অধিকার আইন, ২০০৯ এর কার্যকর বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন।