সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নগরীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে সাদেক আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাদেক আলীর বাড়ি পাবনা সদরের ভরুয়াপাড়ায়। হজে যাওয়ার জন্য রাজশাহীতে পাসপোর্ট করতে এসেছিলেন তিনি।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, বৃদ্ধ সাদেক আলী শেখ তার এক আত্মীয়কে নিয়ে পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন। এ জন্য বাস থেকে নেমে অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন। তখন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।