সোমবার, আগস্ট ২৪, ২০২৬

খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩৮ অপরাহ্ন
খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিবেদক:


খাগড়াছড়িতে এক জুম্ম শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তার প্রতিবাদে অবরোধ চলাকালে হামলা এবং অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাহাড়ি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে। এরপর প্যারিস রোডে সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে যদি বিচারহীনতার সংস্কৃতি না থাকত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করত, তাহলে শিক্ষার্থীদের এখন এখানে দাঁড়াতে হতো না। তারা অভিযোগ করেন, রাষ্ট্রের প্রশ্রয়েই এই দেশে নতুন নতুন ধর্ষক জন্ম নিচ্ছে।

শিক্ষার্থীরা বলেন, এই সংকট শুধুমাত্র পাহাড়ে নয়, পুরো বাংলাদেশে বিরাজ করছে। সমাজকে নিরাপদ করার জন্য ও পাহাড়ের অস্থিরতা বন্ধ করার জন্য অন্তবর্তী সরকারের কাছে আহ্বান জানান তারা। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন- শামীন ত্রিপুরা, উজ্জ্বল, বিভা চাকমা প্রমুখ।