সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ধর্ষণ মামলার আসামি ফরহাদকে চট্টগ্রাম থেকে গ্রেফতার

WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫০ অপরাহ্ন
ধর্ষণ মামলার আসামি ফরহাদকে চট্টগ্রাম থেকে গ্রেফতার
ধর্ষণ মামলার আসামি ফরহাদকে চট্টগ্রাম থেকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫ সিপিসি-৩ এবং র‌্যাব-৭, সিপিসি-১ ও সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১:১৫ মিনিটে চট্টগ্রাম জেলার মিরসরাই থানার বেপজা এলাকা থেকে ধর্ষণ মামলার মূল আসামি ফরহাদ হোসেন (৩৩)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী জয়পৃরহাট জেলার ক্ষেতলাল থানার মহব্বতপুরের একরামুল হোসেন ভুট্টুর ছেলে। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি ঘটনা সূত্রে জানা যায়, আসামি ফরহাদ হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল থানার মহব্বতপুর এলাকার বাসিন্দা বাদী মোঃ আছানুরের কলেজ পড়ুয়া (টিএএমএস কলেজের ডিপ্লোমা ৩য় বর্ষে অধ্যয়নরত) মেয়ের সাথে কলেজে আসা-যাওয়ার পথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। আসামি ফরহাদ প্রেমের সম্পর্কের জের ধরে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে শারীরিক মেলামেশা করে আসছিল।

সর্বশেষ ৩১ জুলাই সকাল ১১ ঘটিকায় ক্ষেতলাল থানার মহব্বতপুর আজগরপাড়া গ্রামস্থ ভিকটিমের বসতবাড়িতে কেউ না থাকায় ০১ নং আসামি ফরহাদ ভিকটিমের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পুনরায় ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা মেয়ের মুখ থেকে বিষয়টি জানতে পেরে ০১ নং আসামি ফরহাদকে তার মেয়েকে বিয়ে করার জন্য ফরহাদের পিতাকে চাপ সৃষ্টি করলে তার পিতা বিয়ের ব্যাপারে কোন রকম কর্ণপাত না করে কালক্ষেপণ করতে থাকে এবং আসামি ফরহাদও বিয়ে না করার জন্য নানা রকম টালবাহানা করতে থাকে।

একপর্যায়ে ভিকটিম আসামির ছলচাতুরি বুঝতে পেরে ১০ আগস্ট বিকাল ৫ ঘটিকার সময় ক্ষেতলাল থানার মহব্বতপুর মন্ডলপাড়া গ্রামস্থ ০১ নং আসামি ফরহাদের বসতবাড়িতে বিয়ের দাবীতে অনশন করে। অনশনকে কেন্দ্র করে আসামিরা ভিকটিমকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন অংশে ছিলা, নিলা, ফুলা জখম করে বাড়ি থেকে বের করে দেয়।

বাদী সংবাদ পেয়ে ক্ষেতলাল থানাকে বিষয়টি অবহিত করলে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে বাদী এজাহার দায়ের করলে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার মামলা নং-০৪ তারিখ-১১/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(১) তৎসহ ৩২৩ রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর আভিযানিক দল বর্ণিত মামলার এজাহার নামীয় পলাতক আসামি ফরহাদকে গ্রেফতারের জন্য তৎপর হয়। অতঃপর র‌্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১৩১৫ ঘটিকার সময় র‌্যাব-৫ সিপিসি-৩ এবং র‌্যাব-৭, সিপিসি-১ ও সিপিসি-৩ এর যৌথ আভিযানিক দল ঘটনার সহিত জড়িত এজাহার নামীয় মুল আসামি ফরহাদকে চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন বেপজা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতঃ সাপাহার থানায় হস্তান্তর করা হয়েছে।