সোমবার, আগস্ট ২৪, ২০২৬

আসাউস বিজ্ঞান ক্লাবের উদ্যোগে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪১ অপরাহ্ন
আসাউস বিজ্ঞান ক্লাবের উদ্যোগে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
আসাউস বিজ্ঞান ক্লাবের উদ্যোগে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক :


আত্ম ও সামাজিক সামাজিক উন্নয়ন সংস্থা (আসাউস) বিজ্ঞান অনুশীলন ক্লাবের উদ্যোগে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) নগরীর টিকাপাড়া এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এই মুক্ত আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন আত্ম ও সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি জামাত খান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সিনিয়র কিউরেটর সুকল্যাণ বাছাড়। তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর বিজ্ঞানমনস্ক ও জ্ঞাননির্ভর সমাজ গড়ে তুলতে অনেক আগে থেকেই কাজ করছে। অভিজ্ঞতাভিত্তিক, সৃজনশীল চর্চা এবং বৈজ্ঞানিক আবিষ্কারে নেতৃত্ব দিতে সক্ষম তারা। বাংলাদেশেও পিছিয়ে নেই। বিজ্ঞান শিক্ষার সমান্তরালে বিজ্ঞানমনস্কতার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, একজন বিজ্ঞান ভাবনার মানুষ সকল ভাবাবেগ বাদ দিয়ে সত্যের অনুসন্ধান, বস্তুনিষ্ঠতা, প্রকৃত বাস্তবতাকে তুলে ধরার যে প্রচেষ্টা চালায়, তার মধ্য দিয়ে মানুষ যৌক্তিক হয়, সুশৃঙ্খল হয়, আধুনিক হয়। মানুষ নিজের সমাজকে বদলে দেয়ার নতুন নতুন পথ খুঁজে পায়। কিন্তু একইসঙ্গে বিজ্ঞানের নানা আবিষ্কারের অপপ্রয়োগ এই সমাজের মানুষেরাই করেছে।

সুকল্যাণ বাছাড় বলেন, সারাদেশে অসংখ্য বিজ্ঞান ক্লাব বিজ্ঞানমনস্ক মানুষ তৈরিতে ভূমিকা রাখছে। আসাউসও সেই ভূমিকা রাখবে। এখানকার ক্ষুদে শিক্ষার্থীরা আরও ভালো কিছু করবে। নতুন কিছু উদ্ভাবন করবে। তারা দেশসেরা হবে সেই আশা করি।

মুক্ত আলোচনা সভায় বক্তব্য দেন আসাউসের নির্বাহী পরিচালক দেবাশিষ কুমার প্রামাণিক, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।#