জয়পুরহাটে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় জয়পুরহাট সদর থানার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোয়াজ্জেমকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি পাঁচবিবি থানার বুধইল মধ্যপাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৬৩)। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উল্লিখিত মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।