সোমবার, আগস্ট ২৪, ২০২৬

আইন ছাত্র ফোরামের পরিচিতি ও কর্মী সভা

WP Import ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৫ অপরাহ্ন
আইন ছাত্র ফোরামের পরিচিতি ও কর্মী সভা
আইন ছাত্র ফোরামের পরিচিতি ও কর্মী সভা

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের উদ্যোগে পরিচিতি ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী আইন মহাবিদ্যালয়ের নেতৃবৃন্দ এই কর্মীসভার আয়োজন করে। মহাবিদ্যালয়ের হলরুমে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহী ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট জমশেদ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম।

জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী আইন মহাবিদ্যালয়ের আহ্বায়ক এম নাঈম পিয়ারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মাহমুদ ইভানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী আইনজীবী সমিতি কার্যনির্বাহী কমিটির সদস্য সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফাইসাল আলম নয়ন, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম রাজশাহী মহানগরের সাবেক সভাপতি অ্যাডভোকেট সারোয়ার দৌজা প্রমুখ।