গোদাগাড়ী হতে মাদকদ্রব্য হেরোইনসহ মাদক ব্যবসায়ী হাসিবকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১:৩০ মিনিটে রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাসিবুল হাসান হাসিব (২৭)কে গ্রেফতার করেছে।
ধৃত আসামী ময়মনসিংহ সদর থানার কাশার জেল রোডের মৃত হানিফ উদ্দিনের ছেলে। এ সময় হেরোইন-৩৯ গ্রাম, মোবাইল ফোন ২টি, সিম কার্ড ২টি, নগদ ১৯ হাজার টাকা, ডিজিটাল ওয়েট মেশিন ১টি উদ্ধার করে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ধৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজ পেশার আড়ালে ছদ্মবেশে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল।
ধৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।