সোমবার, আগস্ট ২৪, ২০২৬

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত

WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৫ অপরাহ্ন
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:


জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাজশাহী নগরীর গনকপাড়াপাড়া কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবুল রবিদাস, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কোষাধ্যক্ষ সুধীর তির্কী,সহ-সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া।

সভায় সাংগঠনিক তৎপরতা, বিভিন্ন ইস্যুভিত্তিক ঘটনায় দ্রুত কর্মসূচী গ্রহন ও আন্দোলনকে বেগবান করতে সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়। সভাপতি গনেশ মার্ডি বলেন, আদিবাসীদের সচেতন করতে হবে কোন প্রকার অনাকাক্সিক্ষত ঘটনা ঘটার প্রবনতা দেখা দিলে সতর্ক থাকতে হবে। কুচক্রী মহল যেন আদিবাসীদের ক্ষতি করতে না পারে।
তিনি আরও বলেন, কতিপয় কিছু আদিবাসী মানুষ এই সংগঠনের কেন্দ্রীয় কমিটির ব্যানারে বিভিন্ন জেলায় প্রোগ্রাম করছে। ফলে আদিবাসী জনগোষ্ঠীসহ সুশিল সমাজ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বিভ্রান্ত হচ্ছে, তিনি সংগঠনের ব্যানেরে এসকল কর্মসূচী থেকে বিরত থাকার আহবাব জানান।

এরপর এই ব্যানারে কোন কর্মসূচী গ্রহন করলে বা অপ্রিতিকর কোন ঘটনা ঘটলে আইননুনাগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সর্বসম্মতিতে খুলনা জেলা আদিবাসী পরিষদ ও ছাত্র পরিষদের পূর্বঘোষিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভায় পাবনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বুধুরাম মাল পাহাড়ি, চাঁপাইনবয়াবগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক অনুকুল বর্মন, পুঠিয়া সভাপতি শ্যামল চন্দ্র খালকোসহ আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শ্যামলাল তেলি উপস্থিত ছিলেন।