সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চারঘাটে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৮ অপরাহ্ন
চারঘাটে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
চারঘাটে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

চারঘাট ( রাজশাহী) প্রতিনিধি:


পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও জুলাই সনদের আইনি স্বীকৃতি সহ পাচ দফা দাবিতে চারঘাট উপজেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার উদ্যেগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ০৪.৩০ ঘটিকায় চারঘাট মডেল মসজিদ হতে -সরদহ বাজার হয়ে একাডেমী মসজিদ পর্যন্ত বিভিন্ন শ্রেণী-পেশার শত শত জনতার স্বতঃফুর্ত অংশগ্রহণে এই ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল ভাবে শেষ হয়।

চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আইয়ুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ নাজমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব মোঃকামরুজ্জামান,জেলা কর্মপরিষদ সদস্য জনাব মোঃ শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওঃ মোঃ শফিকুল,রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি মোঃ রুবেল আলী,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফেল রানা,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম,চারঘাট উপজেলা শিবিরের সভাপতি নাহিদ হাসান শুভ, আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল্লাহ,মোঃ শেরে আলম সহ উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং পৌরসভা ও ইউনিয়ন সমূহের আমীর,সভাপতি ও সেক্রেটারি গণ সহ উপজেলা জামায়াত ও শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা।

উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ বলেন । ২০০৮ সালের ১/১১ এর কুশীলবদের মাধ্যমে ক্ষমতায় বসে ফ্যাসিবাদি শক্তি। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন,২০২৪ সালে একদলীয় ডামি নির্বাচনের পাশাপাশি বিচারব্যবস্থা,প্রশাসন,আইন-অঙ্গনসহ সরকারী সকল প্রতিষ্ঠান দলীয় করনে মেধাবীদের বাদ দিয়ে মেধাহীন আওয়ামী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা করা হয়। যা ছাত্ররা না মেনে প্রতিবাদ করে এবং তা গণবিপ্লবে রূপ নেই। আগামীতে আর যেনো কোন ফ্যাসিবাদ ও স্বৈরচার না আসতে পারে এজন্য আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃত,চৌদ্দ দল নিষিদ্ধ,জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী,বিগত ফ্যাসিষ্টদের বিচার নিশ্চিত করা সহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

সম্মানিত প্রধান অতিথি জুলাই-আগষ্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা বুকে লালন করে দেশের স্বাধীনতা ও সারভৌমত্ব রক্ষায় আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সকলের জন্য মহান রবের নিকট কল্যান কামনা করেন।