জুলুম, নির্যাতন, দুর্নীতি উৎখাত করায় জামায়াত ইসলামীর আজ গণজোয়ার : নুরুজ্জামান লিটন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, জামায়াতে ইসলামী জুলুম, নির্যাতন, ঘুষ, দুর্নীতি উৎখাত করে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। সারাদেশে জামায়াত ইসলামীর পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। আল্লাহ চাইলে জনগণের সমর্থন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয় লাভ করবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে পুঠিয়ার বাগপাড়া ছাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলে।
পরে সমাবেশ শেষে সন্ধ্যার দিকে পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়নের বাগপাড়া ছাতারপাড়া বাজারে গণসংযোগ করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরজ্জামান লিটন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মনসুরুল হক মন্টু, শিলমাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি বাবলুর রহমান প্রমূখ।