দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশকে ৩০টি সিসি ক্যামেরা দিল জামায়াত

নিজস্ব প্রতিবেদক:
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে পুলিশকে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়েছে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় বোয়ালিয়া মডেল থানায় ওসি আবুল কালাম আজাদের হাতে ৩০ টি সিসিটিভি ক্যামেরা তুলে দেন জামায়াতের নেতৃবৃন্দ।
এসময় রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা. জাহাঙ্গীর আলম বলেন, সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে কোন দুষ্কৃতিকারী ম-পগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে না পারে সে লক্ষে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। এছাড়াও ভলেন্টিয়ার হিসেবে ম-পগুলোতে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা দায়িত্ব পালন করবে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ম-পগুলোতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ডাক্তার এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হবে।
ক্লোজ সার্কিট ক্যামেরা প্রদান করার সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী আমির অ্যাড, আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার প্রমুখ।