সোমবার, আগস্ট ২৪, ২০২৬

শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫ অপরাহ্ন
শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

তানোর পৌর প্রতিনিধি:


উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ টুডুর সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও সমাজ উন্নয়ন কর্মী এম রায়হান আলী।

এসময় বরেন্দ্র এলাকার বিভিন্ন কমিউনিটির লিডারদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় জিও এনজিওর প্রায় ৩০ জন প্রতিনিধি উপস্থিত হয়ে শিশুদের জীবনের মান শিক্ষা নিরাপত্তা মৌলিক আধিকার বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন আরো কিভাবে শিশুদের জীবনের মান উন্নয়ন করা যায় সমসাময়িক চিন্তাভাবনা কৌশল যুক্তি ও মতামত প্রদান করেন। আলোচনা সভায় প্রধান অতিথি এম রায়হান আলী বলেন, শিশুদেরকে পরিবার থেকে আগে শিক্ষা দেওয়া উচিত। শিশুরা পারিবারিক শিক্ষাই শিক্ষিত হয়ে সামাজিকভাবে উন্নত জীবনের মান উন্নয়ন করতে পারবে। শিশুরা অনুকরণ প্রিয় তাই মা বাবার আচার-আচরণ কথাবার্তা শিশুরা অনুকরণ করে। আজকের শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক।

আলোচনা সভায় আলোচকবৃন্দ আরো বলেন, এরকম আয়োজন শিশুদের অভিভাবকদের নিয়ে করা অতীব জরুরী। শিশুদের চাইতে শিশুদের অভিভাবকদেরকে নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা করা দরকার। আলোচনা সভায় সঞ্চালক ফ্রান্সিস মাল্টি বলেন। শিশুদের নিয়ে শিশুরা চিন্তা করতে পারে না। শিশুদের নিয়ে অভিভাবকদের চিন্তা করতে হয়। শিশুদের জীবনের মান উন্নয়ন করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ও পারিবারিক শিক্ষা দিতে হবে।