সোমবার, আগস্ট ২৪, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আতশবাজি, পটকা ফুটানো, সকল প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন এবং পূজামন্ডপের আশেপাশে ও প্রতিমা বিসর্জনকালে সকল ধরণের মাদক দ্রব্য ও নেশাজাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ সংক্রান্তে গণবিজ্ঞপ্তি দিয়েছে আরএমপি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ হতে ০২ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত পূজা চলকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর ১(ঢ), ২৯ এর ১(ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয়, ব্যবহার এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে পূজামন্ডপ ও তার আশেপাশে এবং প্রতিমা বিসর্জনকালে কোনো ধরণের মাদক দ্রব্য হেরোইন, প্যাথেডিন, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, দেশী ও বিদেশী মদ এবং (স্প্রিট/এলকোহল) ও নেশাজাতীয় দ্রব্য সেবন এবং পূজা বিসর্জনের দিন উচ্চস্বরে মাইক বাজানো ও গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।