সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নওহাটা আঞ্জুমানে তাওহীদ দাখিল মাদ্রাসার সভাপতি মশিউর রহমান

WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৮ অপরাহ্ন
নওহাটা আঞ্জুমানে তাওহীদ দাখিল মাদ্রাসার সভাপতি মশিউর রহমান
নওহাটা আঞ্জুমানে তাওহীদ দাখিল মাদ্রাসার সভাপতি মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক:


পবা উপজেলার নওহাটা আঞ্জুমানে তাওহীদ দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন মশিউর রহমান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোতাহার হোসেন ফলাফল ঘোষণা করেন।

 

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই প্রার্থী। এতে মশিউর রহমান ৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী মো. শরিফুর রহমান শরীফ পান ৪ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ জন। এর মধ্যে পাঁচজন অভিভাবক সদস্য, তিনজন শিক্ষক প্রতিনিধি, একজন দাতা সদস্য ও একজন প্রতিষ্ঠাতা সদস্য ভোট প্রদান করেন।

ফলাফল ঘোষণার পর প্রিজাইডিং অফিসার মোতাহার হোসেন বলেন,“নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় ছিল এবং কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ পাওয়া যায়নি। ভোটাররা নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। দুই প্রার্থীই ভদ্রতা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন, যা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনকে আরও গ্রহণযোগ্য করেছে। আমি মনে করি এ ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া ভবিষ্যতেও এই মাদ্রাসার পরিচালনা ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং সকলের অংশগ্রহণে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।”

ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি মশিউর রহমান বলেন,“আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এ দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং এটি একটি বড় দায়বদ্ধতা। মাদ্রাসার শিক্ষা পরিবেশ আরও উন্নত করা, শিক্ষক-শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির মধ্যে সমন্বয় বৃদ্ধি করাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি চাই এই মাদ্রাসা আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাক। এজন্য সকলের সহযোগিতা অপরিহার্য।”অপর প্রার্থী মো. শরিফুর রহমান শরীফ ফল মেনে নিয়ে নতুন সভাপতির সাফল্য কামনা করেন।
নির্বাচনকে ঘিরে মাদ্রাসা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছিল। ভোটগ্রহণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় থাকায় ভোটার ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।