রবিবার, আগস্ট ২৩, ২০২৬

কাভার্ডভ্যানের ধাক্কার পর ট্রাকচাপা, বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন জাতীয়
WP Import ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮ অপরাহ্ন
কাভার্ডভ্যানের ধাক্কার পর ট্রাকচাপা, বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত
কাভার্ডভ্যানের ধাক্কার পর ট্রাকচাপা, বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

ছবিতে নিহত শিক্ষার্থী লুৎফর রহমান রাইয়ান

সোনার দেশ ডেস্ক :


রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কার পর ট্রাকের চাপায় পিষ্ট হয়ে লুৎফর রহমান রাইয়ান (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বেসরকারি নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় সজীব নামের একজন আহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে কারওয়ান বাজার বাটা শোরুমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালিয়ে ফার্মগেট যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিচে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক রাইয়ানকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহত যুবককে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হয়।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বাবর আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও তার সহকারী তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়। তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন।
তথ্যসূত্র: জাগেুিনউজ