রবিবার, আগস্ট ২৩, ২০২৬

আহত রাবি কর্মকর্তাকে দেখতে গেলেন উপ-উপাচার্যদ্বয়

WP Import ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৬ অপরাহ্ন
আহত রাবি কর্মকর্তাকে দেখতে গেলেন উপ-উপাচার্যদ্বয়
আহত রাবি কর্মকর্তাকে দেখতে গেলেন উপ-উপাচার্যদ্বয়

রাবি উপ-উপাচার্যদ্বয় আহত কর্মকর্তা রবিউল ইসলামকে মঙ্গলবার তার বাড়িতে দেখতে যান

সংবাদ বিজ্ঞপ্তি:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আহত ভারপ্রাপ্ত প্রেস ম্যানেজার মো. রবিউল ইসলামকে দেখতে তার বাড়িতে যান। এসময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, সহকারী প্রক্টর প্রফেসর মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট অন্যরা তাঁদের সাথে ছিলেন।

তাঁরা ক্যাম্পাস সংলগ্ন মির্জাপুরে রবিউল ইসলামের বাড়িতে কিছুক্ষণ অবস্থান করে তার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও আশু সুস্থতা কামনা করেন। রবিউল ইসলাম শীঘ্রই তার দায়িত্বে ফিরতে পারবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে জুবেরী ভবনে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনায় রবিউল ইসলাম আহত হন। সেদিন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ মঙ্গলবার বাড়ি ফিরেছেন।