রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বাঘায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

WP Import ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৩ অপরাহ্ন
বাঘায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা
বাঘায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাঘা পৌরসভার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বাঘা পৌর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর যৌথ আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভায় রাখেন রাজশাহী ও নওগার আঞ্চলিক সমন্বয়কারী রোকনুজ্জামান, অ্যাম্বাসেডর সুরুজ্জামান সুরুজ, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা, এনজিও প্রতিনিধি আবু বাক্কার, বিএনপি নেতা বাবুল ইসলাম, আমিরুল ইসলাম, মাসুদ করিম, ফারহানা দিল আফরোজ রুমি, সেলিনা আক্তার শাপলা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাঘা শাখার সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, শরিফা বেগম, মহাসিন আলী, সুলতান আলী, ইমাম সাখাওয়াত হোসেন পলাশ, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী উত্তম কুমার প্রমুখ।