রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পুঠিয়ায় মাদ্রাসা ছাত্র বলাৎকারের শিকার, শিক্ষক আটক

WP Import ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২ অপরাহ্ন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:


পুঠিয়া পৌরসভায় অবস্থিত মিফতাহুস সুন্নাহ মাদ্রাসায় এক শিক্ষক কর্তৃক ৯ বছর বয়সী ছাত্র বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর কাছে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করে। মাদ্রাসার অধ্যক্ষ আতিকুর রহমান ঘটনার সত্যতা শিকার করে নিশ্চিত করেছেন।
ঘটনাটি সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ঘটে। অভিযুক্ত শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) চারঘাট থানার ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, ওই রাতে সকল শিক্ষার্থী ঘুমিয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক রুমে থাকা ৯ বছরের এক শিশুকে মুখে বালিশ চেপে ধরে বলাৎকার করেন। ঘটনার পরদিন দুপুরে ভিকটিম বাড়িতে গিয়ে তার বাবাকে ঘটনাটি খুলে বলে। ঘটনার পরপরই পুঠিয়া থানার ওসিকে বিষয়টি সম্পর্কে অবগত করলে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মাদ্রাসায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিবার থানায় অভিযোগের পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনা স্বীকার করেন। যদিও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে, তবে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে তার বাবা থানায় একটি অভিযোগ করেন। এবং অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। আগামীকাল রাজশাহী কোর্টে পাঠানো হবে।