রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নগরীতে ওয়ার্ড কাউন্সিলর পচাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬ জন

WP Import ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৫ অপরাহ্ন
নগরীতে ওয়ার্ড কাউন্সিলর পচাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬ জন
নগরীতে ওয়ার্ড কাউন্সিলর পচাসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬ জন


নিজস্ব প্রতিবেদক :


নগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৫ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো: শহীদুল ইসলাম পচা (৪৮) মহনগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকার মৃত নসিম উদ্দিনের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।