রবিবার, আগস্ট ২৩, ২০২৬

হকি তারকা মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত

WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪০ অপরাহ্ন
WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪০ অপরাহ্ন
হকি তারকা মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত
হকি তারকা মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কৃতি সন্তান জাতীয় হকি তারকা (রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত) রবিউদ্দিন আহমেদ মিন্টুর ২৬ তম এবং শামীম রেজার ১৮ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নগরীর কাজিহাটা সিঅ্যান্ডবি মোড় থেকে এই শোকর‌্যালি বের হয়। এরপর বৈকালী সংঘের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য দেন বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন রতন।