নগরীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি:
‘তৃণমূলে সংগঠন সংহত করি গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি;-এই শ্লোগানকে সামনে রেখে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে সিপাইপাড়া সাংগঠনিক মাস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ। সহ-সাধারন সম্পাদক নিলুফার আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে নারীদের আবার ঘরে বন্দি করার জন্য নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিভিন্ন ঘটনা আমরা লক্ষ্য করছি। নারীকে স্বাধীন চলাফেরা পোশাক সহ বিভিন্ন বিষয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হেনস্থা করা যাচ্ছে। নারীরা নিত্যদিন বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে এবং এর প্রতিবাদে নারী সমাজ তথা নারী আন্দোলনকে আরো সচেতন হতে হবে। সমাজকে এই দৃষ্টিভঙ্গি নিরসনে যুক্ত করার আন্দোলন গড়ে তুলতে হবে এবং পাশাপাশি সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে হবে।
সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায় বলেন, নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে অর্জিত হবে নারীর মানবাধিকার। এই লক্ষ্যে নারী সমাজকে সচেতন করে সংগঠিত আন্দোলন গড়ে তোলার পাশাপাশি এই আন্দোলনে পুরুষ সমাজকে বিশেষ করে তরুণ সমাজকে যুক্ত করা অত্যনÍ জরুরী বলে মহিলা পরিষদ মনে করে। সভাটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক, আলিমা খাতুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়, সিপাইপাড়ার সদস্য বিজলী প্রমূখ।