রবিবার, আগস্ট ২৩, ২০২৬

দুর্গাপূজায় উপহার হিসেবে ভারতে পাঠানো হল ৫০০ কেজি চিনিগুড়া চাল

WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪২ অপরাহ্ন জাতীয়
WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪২ অপরাহ্ন
দুর্গাপূজায় উপহার হিসেবে ভারতে পাঠানো হল ৫০০ কেজি চিনিগুড়া চাল
দুর্গাপূজায় উপহার হিসেবে ভারতে পাঠানো হল ৫০০ কেজি চিনিগুড়া চাল

সোনার দেশ ডেস্ক:


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে ভারতে বিতরণের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চালভর্তি একটি পিকআপ ভারতের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে বলে জানান আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান।

‘চাষী’ ব্র্যান্ডের এসব চাল দেশটির দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে বিতরণ করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বন্দর থেকে চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সি অ্যান্ড এফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল পাঠনো হয়েছে।

চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে বলে জানান তিনি।
রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে সব প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড়করণ করা হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও ভরতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়া প্রতিবছর বিভিন্ন পণ্য উপহার হিসেবে বিনিময় হয়ে থাকে দুই দেশের সরকার।
তথ্যসূত্র:বিডিনিউজ